নোবিপ্রবির খাদিজা হলে গাঁজা সেবনকালে ৩ ছাত্রী আটক

১৬ নভেম্বর ২০১৯, ০৯:৪০ AM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলে গাঁজা সেবনকালে তিন ছাত্রীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতদের একজন বিবিএ বিভাগের, একজন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ও অন্যজন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃত তিন ছাত্রী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন এর গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

হলের কয়েকজন ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায়দিনই হলে গাঁজা সেবনের ঘটনা ঘটে। আমরা বারবার অভিযোগ করলেও হল প্রশাসন কোনে ব্যবস্থা নেয়নি।

বিবি খাদিজা হলের প্রভোস্ট অধ্যাপক আতিকুর রহমান বলেন, বিষয়টি জানার পর সেখানে প্রক্টরিয়াল বডি ও সহকারী প্রভোস্ট পাঠানো হয়েছে। আমাদের কাছে অভিযোগপত্র এসেছে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি…
  • ০৫ আগস্ট ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ০৫ আগস্ট ২০২৬
জরাজীর্ণ টিনশেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প…
  • ০৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ ফেরাতে ‘চেষ্টারত শিক্ষকদের’ হুঁশিয়ারি দিল ঢাবি প…
  • ০৫ আগস্ট ২০২৬
এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল…
  • ০৫ আগস্ট ২০২৬