বশেমুরবিপ্রবিতে একাউন্টিং দিবস পালিত

১১ নভেম্বর ২০১৯, ০২:১১ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) একাউন্টিং দিবস উদযাপন করা হয়েছে। গত রোববার (১০ নভেম্বর) একাউন্টিং ডে দিবস হলেও ভর্তি পরীক্ষা, ছুটির দিন ও প্রাকৃতিক দূর্যোগের কারনে আজ সোমবার (১১ নভেম্বর) দিবসটি পালন করা হয়।

দিবস উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় একাউন্টিং এন্ড ইনরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সোলায়মান হোসাইন, মোঃ ফায়েকুজ্জামান মিয়া এবং মোঃ রবিউল ইসলাম-এর উপস্থিতিতে আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়।

আলোচনা সভায় মোঃ ফায়েকুজ্জামান মিয়া বলেন, ‘নৈতিকতা ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞান এর ভূমিকা সামনে রেখে দিবস পালন করা হচ্ছে। সবার মধ্যে হিসাব বিজ্ঞান জাগরণ তৈরি করার জন্য আজকের এই আয়োজন।’

এছাড়া মোঃ সোলাইমান হোসাইন পেশাগত জীবনে একাউন্টিং এর গুরুত্ব আলোচনাকালে বলেন, ‘হিসাববিজ্ঞানের শিক্ষার্থী ও সাধারন মানুষকে হিসাববিজ্ঞান ভূমিকা ও কর্মক্ষেত্র সর্ম্পকে সচেতন করার উদ্দেশ্যে এই দিবস পালিত হয়।’

এসময় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের লেকচারার সানজিদা আক্তার স্মরণী এবং আশিক-উজ-জামানসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা সাথে উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল মেডিকেল কলেজে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদ…
  • ০৫ আগস্ট ২০২৬
জরাজীর্ণ টিনশেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প…
  • ০৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ ফেরাতে ‘চেষ্টারত শিক্ষকদের’ হুঁশিয়ারি দিল ঢাবি প…
  • ০৫ আগস্ট ২০২৬
এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস: বিএমইউতে দোয়া মাহফিল, উন্নত খাবার …
  • ০৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই যোদ্ধাদের সং…
  • ০৫ আগস্ট ২০২৬