বুলবুলের কারণে বেরোবি বি ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

১০ নভেম্বর ২০১৯, ০৬:০৫ PM

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল সোমবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে অনেকেই যথা সময়ে রংপুরে পৌঁছাতে পারবে না। তাই তাদের সুবিধার্থে ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

পরিবর্তিত পরীক্ষার তারিখ ১২ নভেম্বর বি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৩ নভেম্বর সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ও এফ ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান)। সর্বশেষ ১৪ নভেম্বর ডি ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ইঞ্জিনিয়ারিং অনুষদের (ই ইউনিট) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

ইসলামী ব্যাংক হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন এসএসসি-এইচ…
  • ০৫ আগস্ট ২০২৬
রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: ম…
  • ০৫ আগস্ট ২০২৬
অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬