পবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

০৭ নভেম্বর ২০১৯, ০৭:০৫ PM
 প্রশাসনিক ভবনে তালা

প্রশাসনিক ভবনে তালা © সংগৃহীত

৯ দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন সিএসই অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ইঞ্জিনিয়ারিং অনুষদকে স্বতন্ত্র ইউনিট হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়াসহ ৯ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে শ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ভর্তি পরীক্ষা স্থগিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে।

এ বিষয়ে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্তকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীর ওপর হামলার অভিযোগ
  • ২২ অক্টোবর ২০২৬
দালানকোঠার শহরে অবলা প্রাণীদের মুখে হাসি ফোটান আইনজীবী বায়ে…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের
  • ২২ অক্টোবর ২০২৬
১১৭ ফোন উদ্ধার ডিবির, আইএমইআই মিলিয়ে নিতে পারবেন আপনার হারা…
  • ২২ অক্টোবর ২০২৬
এক্সে ১৫টি ভিডিও পোস্ট করেই ৪ লাখ টাকা আয়ের সুযোগ, মানতে হব…
  • ২২ অক্টোবর ২০২৬
পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ব্যবসায়ী দাবি পু…
  • ২২ অক্টোবর ২০২৬