নোবিপ্রবিতে ভর্তিচ্ছুদের পাশে থাকবে ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’

৩০ অক্টোবর ২০১৯, ০৮:৫৮ PM

আগামী ১ ও ২ নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা অন্য জেলার পরীক্ষার্থী ও অভিভাবকদের অতিথি হিসেবে গ্রহণ করে তাদের পাশে থাকতে স্থানীয়দের প্রতি আহবান জানিয়েছে ‘নোয়াখালী বিভাগ আন্দোলন’।

সংগঠনের আহবায়ক মোহাম্মদ ঈমাম হোসেইন ও সদস্য সচিব এস আরেফিন জোবায়ের এক যৌথ বিবৃতিতে বুধবার (৩০ অক্টোবর) এ আহবান জানান।

নোয়াখালীতে পর্যাপ্ত আবাসিক হোটেল-মোটেল না থাকায় স্থানীয় উদ্যোগে নোয়াখালীবাসীরা আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিনা খরচে থাকা-খাওয়া, কেন্দ্রে যাতায়াত, প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তাসহ নানা সেবার ব্যবস্থা করবে বলে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন।

এছাড়া অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনের সাথে সমন্বয় করে পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে নোয়াখালী বিভাগ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকবে।

টপ এন্ড টি-টোয়েন্টির সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে, কখন
  • ০৫ আগস্ট ২০২৬
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস-সংকটে বাড়ছে বৈদ্যুতিক চুলার চাহিদা, কোনটি কিনবেন? দা…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোর…
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেশনে নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন বৃদ্ধা, ‘শিশু চোর’ সন্দে…
  • ০৫ আগস্ট ২০২৬