শিক্ষার্থীদেরকে হুমকি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবি

৩০ অক্টোবর ২০১৯, ১১:০৮ AM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ফাতেমা খাতুনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, তিনি সাবেক উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিনের ঘনিষ্ঠ ছিলেন এবং উপাচার্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি প্রদান করেছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে নিজ বিভাগের সামনে আন্দোলন শুরু করেন বিভাগের শিক্ষার্থীরা।

এসময় সিভিল ইন্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম সৈকত জানান, ‘তিনি সাবেক উপাচার্যের একজন ঘনিষ্ঠ শিক্ষক ছিলেন এবং বিভিন্ন সময় বিভাগের শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ বর্তমান প্রশাষনের বিরুদ্ধে বিভিন্ন কটুক্তিমূলক কথা বলেছে। তাছাড়া তিনি একজন নন ডিপার্টমেন্টাল শিক্ষক এবং চেয়ারম্যান হলেও ডিপার্টমেন্টে খুব কম সময় দিয়েছেন।’

তিনি বলেন, ‘বিভাগ উন্নয়নে তেমন কোন অবদান তিনি রাখতে পারেননি। তাই আমরা মনে করি তিনি চেয়ারম্যান হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে থাকতে পারেন না।’

শিক্ষার্থীদের এসকল অভিযোগের প্রেক্ষিতে ওই বিভাগের চেয়ারম্যান ফাতেমা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

টপ এন্ড টি-টোয়েন্টির সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে, কখন
  • ০৫ আগস্ট ২০২৬
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে কুবির ১১ শিক্ষককে ঘিরে ফ্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস-সংকটে বাড়ছে বৈদ্যুতিক চুলার চাহিদা, কোনটি কিনবেন? দা…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোর…
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেশনে নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন বৃদ্ধা, ‘শিশু চোর’ সন্দে…
  • ০৫ আগস্ট ২০২৬