আবরার হত্যার বিচারের দাবিতে কুমিল্লা আইন কলেজে মানববন্ধন

১২ অক্টোবর ২০১৯, ০১:২২ PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থীরা। শনিবার ১০ টার দিকে কলেজের ফটকের সামনেন সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।

মানববন্ধনে বাংলা ডিসিপ্লিনের খান আতিদুল তূর্য্য বলেন, আমরা কথা বলতে চাই কিন্তু আমাদের কথা বলতে দেয়া হয় না। কথা বলেই এরকম হত্যার শিকার হচ্ছি। আমরা আর চুপ থাকব না। আমাদের কথা কেউ থামাতে পারবে না। আমরা সবাই আবরারকে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে এই হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবি করেন। একইসাথে বিচার বহির্ভূত সকল হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূক শাস্তির দাবি করেন তারা।

এসময় বক্তব্য রাখেন,কুমিল্লা আইন কলেজের ছাত্রনেতা জি এইচ জোবায়ের,সৈয়দ জাকারিয়া আলম সাকিব,আশরাফুর রহমান শিমুল,সাদ্দাদ সৌরভ, হেলাল উদ্দিন ইমন,সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, উম্মে সালমা, আলাউদ্দিন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সোহাগ, রাবেয়া আক্তার প্রমুখ।

 

অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬