আবরার হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

১১ অক্টোবর ২০১৯, ১১:৪২ AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাজেদুল ইসলাম নামে আরও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৪টার দিকে সিলেটের শাহ কিরন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। এ নিয়ে আবরার হত্যার ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হলো।

মাজেদুল বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। সে বুয়েটের এমএমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবরারকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার বুয়েট ছাত্রলীগের নেতা অমিত সাহা, আবরারের রুম থেকে তার সহপাঠী মিজানুর রহমান মিজান ও সাভার থেকে হোসেন মোহাম্মদ তোহাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬