ছাত্ররাজনীতি বন্ধের কারণ দেখি না: প্রধানমন্ত্রী (ভিডিও)

০৯ অক্টোবর ২০১৯, ০৯:৩৬ PM

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ করার কোন কারণ দেখেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা ছাত্ররাজনীতি করে বর্তমানের জায়গায় এসেছে। এছাড়া আমিও ছাত্ররাজনীতি করেছি। আমি এইগুলো বুঝি, যারা ক্ষমতায় উড়ে এসে বসেন, তারা এই দাবি করতে পারে।

তিনি আরও বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত হবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। আর একটি ঘটনার জন্য ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে হবে তা আমি মনে করি না। এছাড়া কোন প্রতিষ্ঠান ছাত্ররাজনীতি বন্ধ করতে চাইলে তা তারা করতে পারে। এক্ষেত্রে আমরা বাঁধা দিব না।

আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ জড়িত থাকায় অনেকের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধের দাবি প্রসঙ্গে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতিকে শোকজ
  • ৩০ এপ্রিল ২০২৬
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬