জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

০৯ অক্টোবর ২০১৯, ০৬:২৩ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান।

বুধবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বশেমুরবিপ্রবি ভারপ্রাপ্ত উপাচার্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

ড. শাহজাহান বলেন, ‘আমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করি। তিনি অসাধারণ এবং বিশ্ববরেণ্য একজন নেতা। তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর ও পথিকৃৎ।’

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬