ঢাকার সকল শিক্ষার্থীকে বিক্ষোভে ডাকলেন ভিপি নুর

০৯ অক্টোবর ২০১৯, ১০:৩৫ AM

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আজ বুধবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ শুরু করবে শিক্ষার্থীরা।

ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেই বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার আহবান জানিয়েছেন ডাকসু ভিপি নুরুলহক নুর। বুধবার সকালে নুর তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট করে এ আহবান জানান।

ফেসবুক পেজে নুর লিখেছেন, ‘ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবরার হত্যার প্রতিবাদী মিছিলে অংশ নেওয়ার অনুরোধ করছি। রাজু ভাস্কর্য, ঢাবি, দুপুর ১২ টা। ‘

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ২ টার দিকে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতারা। এরপর থেকে এ হত্যাকান্ডের বিচারের দাবিতে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল ক্যাম্পাসে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

 

 

 

 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬