আবরার হত্যার বিচারের দাবিতে ডুয়েটে মানববন্ধন

০৮ অক্টোবর ২০১৯, ০১:০৩ PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে গাজীপুরে ডুয়েট ক্যাম্পসের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে তারা।

ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন ডুয়েটের সাবেক ছাত্র প্রকৌশলী শরীফুল ইসলাম, শুভ দেবনাথ, ডুয়েটের চতুর্থ বর্ষের ইইই বিভাগের শিক্ষার্থী ফয়সাল, রেজওয়ানুল ইসলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আশরাফুল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুজন সরকার, তৃতীয় বর্ষের ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোডাকশন বিভাগের জাহাঙ্গীর আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আলমগীর হোসেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহেদ, ইইই বিভাগের লিটন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুন্না প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আবরারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে আসি লেখাপড়া করার জন্য। বাবা-মায়ের কাছে লাশ হয়ে ফিরে যেতে চাই না। বিশ্ববিদ্যালয়ে লাশ হতে আসিনি, শিক্ষা নিয়ে দেশ গড়তে এসেছি।

এ সময় তারা আবরারের হত্যাকারী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬