ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবি বশেমুরবিপ্রবি শিক্ষকদের

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৬ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকেরা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ‘শিক্ষক সমিতি’ কর্তৃক আয়োজিত এ মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি মো. আশিকুজ্জামান ভূঁইয়া।

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা হবে শিক্ষক বান্ধব। ইউজিসি কর্তৃক যে নীতিমালা প্রস্তাবিত হয়েছে তা শিক্ষকদের মনে দ্বিধার সৃষ্টি করেছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান নষ্ট হবে। এ নীতিমালা শিক্ষক বান্ধব না হওয়ায় ইউজিসিকে বলতে চাই আপনারা প্রত্যাহার করে শিক্ষক বান্ধব নীতিমালা প্রস্তাবিত করুন।

তিনি আরও বলেন, ‘আগামী ৭ আগস্ট আমাদের বিশ্ববিদ্যালয় থেকে তিন জন প্রতিনিধি শিক্ষক ফেডারেশনের সভায় যাব এবং আমাদের অভিযোগ লিখিতভাবে জানাবো।’

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট এ নীতিমালাকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের সাথে অসঙ্গতিপূর্ণ দাবি করে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
close