বিদেশীসহ হাবিপ্রবির ৯ শিক্ষার্থী বহিষ্কার

০১ আগস্ট ২০১৯, ১১:০৫ AM

© টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের বহিষ্কার করা হয়েছে। গত ৩০ মে ২০১৯ আবাসন ও শৃংখলা কমিটির সুপারিশ এবং ৪৭তম রিজেন্ট বোর্ড সভার সিন্ধান্তে এই বহিস্কারাদেশ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত (২৯/০৭/২০১৯) বহিষ্কার আদেশে বলা হয়, সহকারী প্রক্টর ও ইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মো মাহাবুব হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ৫(পাঁচ) শিক্ষার্থী যথাক্রমে (১) মো আশরাফুল আলম, ১৭০৫১০৫ এমবিএ ৩য় সেমিস্টার, (২) নাফিউল হাদি বাঁধন ১৬০৭৩৫১ সিভিল ইঞ্জিনিয়ারিং, লেভেল-৩ সেমিস্টার ২, (৩) বিন ইয়ামিন সুফি, ১৭০৩১১৫ বিবিএ লেভেল-২ সেমিস্টার ২ (৪) জান্নাত-ই-নাঈম ১৬০৯৪৮৬ বিএসএস লেভেল-৩ সেমিস্টার ২ এবং (৫) মাহামুদুল হাসান (সজীব) ১৭০৩০৯৬ বিবিএ লেভেল-২ সেমিস্টার ২ কে বিশ্ববিদ্যালয় শৃংখলাপরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের প্রত্যেককে ১ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যকলাপ এবং ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে আবাসিক হল থেকে বহিষ্কার করা হলো।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল হলে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে বিদেশী শিক্ষার্থী (১) ধীরাজ কুমার, ১৬০৪১৩৮ এবং (২) জয় যাদব, ১৬০৭৩৫৬ কে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শৃংখলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার দায়ে ৪ সেমিস্টার (২ বছর) এর জন্য একাডেমিক কার্যকলাপ থেকে বহিষ্কার এবং অপর এক বিদেশী শিক্ষার্থী (৩)কূল দ্বীপ শর্মাকে ১ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যকলাপ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে নিজ নিজ দেশে ফেরত যেতে বলা হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের আহকামুল আকমাম (বাঁধন) নামের অপর এক এমএস শিক্ষার্থীকে (১৯০৫০৮৯) রোভার স্কাউটের একটি অনুষ্ঠানে একজন নারী রোভার সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে ১ সেমিস্টারের জন্য বহিষ্কারসহ কঠোরভাবে সতর্কীকরণ করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, আদেশ কপি সংশ্লিষ্ট বিভাগে পৌঁছানোর পর থেকে তারা বহিরাগত হিসেবে বিবেচিত হবে এবং খুব শীঘ্রই এই অফিস আদেশ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কেউ কোন বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে যথোপোযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬