বশেমুরবিপ্রবিতে কালের কণ্ঠ শুভ সংঘের যাত্রা শুরু

৩১ জুলাই ২০১৯, ০৯:৩৫ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক ‘কালের কণ্ঠ’ এর সেচ্ছাসেবী সংগঠন শুভসংঘ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ২১৪নং রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সংগঠনটির ২০১৯-২০ বর্ষের জন্য ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামস্ জেবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এস. কে ইজাজুর রহমান। এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। আলোচনা সভায় সংগঠনটির সদস্যরা সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে সংগঠনটি

৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ইবি জিয়া পরিষদে…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬