© টিডিসি ফটো
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইয়ার্ন ইঞ্জিঃ ৪৪তম ব্যাচকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৪২তম ব্যাচ। সোমবার বুটেক্স স্পোর্টস ক্লাব আয়োজিত অকোটেক্স আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৮ উইকেটে পরাজিত করে এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৪৪তম ব্যাচ নির্ধারিত ওভার ব্যাটশেষে তারা ৮১ রান করতে সমর্থ হয়। দলের বিপর্যয়ের সময় রানের চাকা ধরে রাখেন রাতুল হাসান। রাতুল হাসান এর ১০ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস এর সুবাদে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় তারা। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৪২তম ব্যাচ এর পক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকার করেন ফজলে রাব্বি।
জবাবে ব্যাট করতে নেমে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৪২তম ব্যাচ ৪ ওভার ৩ বল ব্যাট করে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। দলীয় সর্বোচ্চ রানটিও করেন ফাজলে রাব্বি। ফাজলে রাব্বির অল রাউন্ডারের সুবাধে সহজেই জয় তুলে নেয় ইয়ার্ন ইঞ্জিঃ ৪২তম ব্যাচ।
ম্যাচশেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রফেসর মোঃ আবুল কাসেম ও বিশেষ অতিথি অকোটেক্স গ্রুপের কর্নধার মোঃ আব্দুস সোবহান সিআইপি। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব এবং নজরুল হল শাখা ছাত্রলীগের সভাপতি আবির প্রিন্স।
পুরো টুর্নামেন্টে ৩২০ রান ও ১১ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কার লাভ করেন ইয়ার্ন ইঞ্জিঃ বিভাগের ফজলে রাব্বি।