ইনিকিলাব মঞ্চের জাবেরকে পাবিপ্রবিতে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ, প্রশাসন বলছে—অনুমতি নেয়নি

২৯ জুলাই ২০২৬, ০৩:৩২ PM
ইনিকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবের

ইনিকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবের © টিডিসি সম্পাদিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শহিদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠানকে কেন্দ্র করে ইনিকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বলছে, আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি।

যদিও ইনিকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মৌখিকভাবে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছিল। পরে নির্ধারিত সময় ও স্থান অনুযায়ী লিখিত অনুমতিপত্র নিতে গেলে সেটিও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘ইনকিলাব মঞ্চ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহিদদের স্মরণে দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবেরের ক্যাম্পাসে না ঢোকা শর্তে প্রোগ্রাম করবার মৌখিক অনুমতি রয়েছে।’

আরও বলা হয়েছে, ‘আমরা প্রোগ্রাম করবোই, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রোগ্রাম করবো এবং আব্দুল্লাহ আল জাবের সেখানে উপস্থিত থাকবেন। যেকোনো মূল্যে প্রোগ্রাম হবেই, ইনশাআল্লাহ।’

অন্য খবর: আওয়ামীপন্থী নীল দল নিষিদ্ধে কমিটি করল ঢাবি, শাস্তি পাবেন জুলাইবিরোধী শিক্ষকরাও

এ বিষয়ে ইনিকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মজনু আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মৌখিকভাবে অনুমতি দিয়েছিল এবং তারা জানত যে, ইনিকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। আমরা লিখিত আবেদনও জমা দিয়েছিলাম। কিন্তু সময় ও স্থান চূড়ান্ত করার পর আজ লিখিত অনুমতিপত্র নিতে গেলে সেটি আর দেওয়া হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধাদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজনে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তারা জুলাইয়ে আহত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রাম করতেই পারে। কিন্তু বাইরের কোনো অতিথির ব্যাপারে প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়নি।’

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬