জাবের-জুমার পর ইনকিলাব কালচারাল সেন্টারের আরও একজনের পদত্যাগ

০৮ জুলাই ২০২৬, ১০:২২ PM
ইনকিলাব কালচারাল সেন্টার

ইনকিলাব কালচারাল সেন্টার © সংগৃহীত

জাবের-জুমার পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন ইনকিলাব কালচারাল সেন্টারের অ্যাক্টিং প্রেসিডেন্ট ও ইনচার্জ জি.এ. সাব্বির। বুধবার (৮ জুলাই) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান। ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা শহীদ ওসমান হাদির শাহাদাতের পর তৈরি হওয়া আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে কাজ পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সেখানে।

ফেসবুকে সাব্বির জানান, শহীদ ওসমান হাদির সাংস্কৃতিক লড়াইকে নিজের মনে করেই তিনি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন এবং তার শাহাদাতের পর সেই লড়াইয়ের আকাঙ্ক্ষা আরও মজবুত হয়েছিল।

অব্যাহতির মূল কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ইনকিলাব কালচারাল সেন্টারের যাবতীয় নথিপত্র মূলত ওসমান হাদির নামে নিবন্ধিত ছিল। ট্রাস্ট গঠনের যে পরিকল্পনা ছিল, তা তিনি জীবিত অবস্থায় শেষ করে যেতে পারেননি। ফলে আইনি ও প্রাতিষ্ঠানিক নিয়মে বর্তমানে এই সেন্টারের মূল উত্তরাধিকার বা ওয়ারিশ তার পরিবার।

জি.এ. সাব্বির অভিযোগ করেন, শহীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করে তারা এতদিন বিভিন্ন সাংগঠনিক ও প্রশাসনিক জটিলতা সত্ত্বেও নীরব থেকে কাজ চালিয়ে গেছেন। কিন্তু বর্তমানে এই আইনি ও মালিকানা সংক্রান্ত জটিলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যার ফলে তাদের পক্ষে সেন্টারের কার্যক্রম আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। এই যাত্রায় কতটুকু সফল বা ব্যর্থ হয়েছি, তার হিসাব ইতিহাসের কাছেই তুলে রাখলাম।’

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9