সাতদিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দিতে না পারলে শাহবাগে অবস্থানের ঘোষণা 'ইনকিলাব মঞ্চের'

০৫ জুন ২০২৬, ০৪:৩১ PM
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি হাদি হত্যাকারীদের নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা তাদের বিচার নিশ্চিত করতে সময়সীমা প্রণয়ণ করতে না পারে তাহলে জনগণকে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করারও ঘোষণা দেয় 'ইনকিলাব মঞ্চ'।

আজ শুক্রবার ( ৫ জুন) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।  মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে ওসমান হাদির সমাধিস্থলের সামনের রাস্তায় এসে শেষ হয়।  

বিক্ষোভ মিছিল শেষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস হয়ে গেছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ওসমান হাদির বিচারের ব্যাপারে কোনো ধরনের সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে পারে নাই। সরকার বার বার বলছে হত্যাকারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কেয়ামত পর্যন্ত চলবে কি না সেটা আমরা জানতে চাই।’ 

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সেই বক্তব্য আমলে নিয়ে এর সত্য মিথ্যা ঘটনা উদঘাটন করবার। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বললেন যে হারা প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা বা আল্টিমেটাম দিবো না। এখন আলটিমেটাম দিবে সরকার। এখন দফা দিবে সরকার। আমাদের দফা এবং আলটিমেটাম দেয়া শেষ। আমাদের যদি সামনে আর কোনো দফা এবং আলটিমেটাম দিতে হয় সেটা হবে চূড়ান্ত আন্দোলনের।’ 

আগামী সাত দিনের মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে দুটি সুনির্দিষ্ট কথা শুনতে চাই উল্লেখ করে জাবের বলেন, ‘প্রথমত, জাতিসংঘের অধীনে একটা তদন্ত হওয়ার কথা ছিল। জাতিসংঘ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছে নাকি তারা  বারণ করে দিয়েছে এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই।’

দ্বিতীয়ত, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে হাদি হত্যায় ভারত ও বাংলাদেশের যোগসূত্র রয়েছে। তাই আমি মনে করি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কিভাবে এই খুনের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9