শাবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৮ জুন

০৯ জুন ২০২৬, ০৫:৩৩ PM
​শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

​শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

​শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ জুনের পরিবর্তে আগামী ১৮ জুন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মুহাম্মদ আব্দুল কাদির।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ জুন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। 

তারিখ পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ১৪ জুন পর্যন্ত চলমান থাকবে। তাই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতেই ওরিয়েন্টেশনের পূর্বের তারিখ পরিবর্তন করে নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬