হল ফি জটিলতায় পরীক্ষা দিতে পারল না জাবিপ্রবি শিক্ষার্থীরা

১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ PM
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) হল ফি জমা দেওয়া নিয়ে জটিলতা ও প্রশাসনের সমন্বয়হীনতার কারণে পরীক্ষা দিতে পারেনি গণিত বিভাগের শিক্ষার্থীরা। গত বুধবার (১৫ এপ্রিল) পরীক্ষার হলে গিয়েও পরীক্ষা দিতে না পেরে চরম হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

জানা গেছে, পূর্বঘোষিত রুটিন অনুযায়ী বুধবার দুপুরে গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। সেমিস্টার ও ভর্তি ফি জমা দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করার পর হঠাৎ পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। পরীক্ষা কমিটির চেয়ারম্যান জানান, হল ফি পরিশোধ না করায় হল প্রভোস্টের অনুমতি মেলেনি, তাই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ এপ্রিল হলের নতুন ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তা জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের আগে থেকে স্পষ্ট জানানো হয়নি। অথচ পরীক্ষার ঠিক আগমুহূর্তে হলের ফির অজুহাত তুলে পরীক্ষা স্থগিত করা হয়। অন্যদিকে, শিক্ষার্থীরা হল ফি জমা দিতে ব্যাংকে গেলে জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ফি জমা নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় বা হল থেকে তারা কোনো নির্দেশনা পায়নি।

ভুক্তভোগী শিক্ষার্থী ইকরাম মাহমুদ প্রধান বলেন, "আমরা পরীক্ষার সব প্রস্তুতি নিয়ে হলে গিয়েছিলাম। পরীক্ষা শুরুর মাত্র ৫ মিনিট আগে জানানো হলো পরীক্ষা স্থগিত। শিক্ষকদের দাবি হল ফি দেওয়া হয়নি, অথচ ব্যাংকে গেলে তারা বলে ফি জমা নেওয়ার কোনো নোটিশ তাদের কাছে নেই। প্রশাসনের এমন অব্যবস্থাপনার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল।"

এ বিষয়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক তোজাম হোসেন জানান, ফর্ম ফিলাপ সম্পন্ন না হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিজয়-২৪ হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী বলেন, "হল ফি ছাড়া আমি ফর্মে স্বাক্ষর করতে পারি না, এটি নিয়মের বাইরে। তবে পরীক্ষা হবে কি হবে না, সেটি বিভাগীয় চেয়ারম্যানের বিষয়।"

অন্যদিকে, সামগ্রিক বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুর হোসেন চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রশাসনের এই অদূরদর্শিতা ও সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সেশনজট ও মানসিক অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় জাহাজে আগুন, লাইফবোটে আশ্রয় ন…
  • ১২ জুলাই ২০২৬
সমতা ফিরিয়ে ১০ জনের দলে পরিণত সুইজারল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা
  • ১২ জুলাই ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩ শতাংশ
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি
  • ১২ জুলাই ২০২৬
এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence