পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদলের নানা উদ্যোগ

১০ এপ্রিল ২০২৬, ০৫:১০ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৫:১১ PM
পাবিপ্রবি ছাত্রদল

পাবিপ্রবি ছাত্রদল © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় দিনভর নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মূল কেন্দ্রসহ পাবনা শহরের অন্য ৫টি উপ-কেন্দ্রেও তাদের এই শিক্ষার্থীবান্ধব কার্যক্রম লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভর্তিচ্ছুদের সহায়তায় পাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে তথ্য সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক), ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাবার পানি, কলম ও নাস্তা বিতরণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী জানান, "পাবনায় প্রথমবার পরীক্ষা দিতে এসে কেন্দ্র চেনা নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম, কিন্তু ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্য ও পানি পেয়ে অনেক উপকার হয়েছে। অভিভাবকদের বসার ব্যবস্থা করায় তারা অনেকটা স্বস্তিতে ছিলেন।"

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোজাহিদ হোসেন এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতিতে বিশ্বাসী। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করেছি পাবিপ্রবিসহ ৫টি কেন্দ্রের প্রতিটিতেই যেন পরীক্ষার্থী ও অভিভাবকরা সর্বোচ্চ সেবা পান।" উল্লেখ্য, এবারের পরীক্ষায় মোট ১৩,৪৮৫ জন আবেদনকারীর মধ্যে ৭৭.৯৮ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। ছাত্রদলের এমন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬