ভিয়েতনামে 'ফরসু' প্রকল্পে অংশ নিল রাবিপ্রবি

০১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ AM
ভিয়েতনামের থাই এনগুয়েন ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রিতে রাবিপ্রবি উপাচার্য

ভিয়েতনামের থাই এনগুয়েন ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রিতে রাবিপ্রবি উপাচার্য © সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ভিয়েতনামের থাই এনগুয়েন ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রিতে অনুষ্ঠিত তিন বছর মেয়াদী আন্তর্জাতিক প্রকল্প 'ফরসু'র সমাপনী কর্মশালায় অংশগ্রহণ করেছে। কর্মশালাটি ২৯ মার্চ (রবিবার) শুরু হয়ে ১ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী চলে।

কর্মশালায় বাংলাদেশ, ফিনল্যান্ড, জার্মানি এবং ভিয়েতনামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। আন্তর্জাতিক প্রকল্পের অংশীদার হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে রাবিপ্রবি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) উপস্থিত ছিল।

রাবিপ্রবির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন।

কর্মশালার অংশ হিসেবে প্রতিনিধিদল থাই এনগুয়েন ক্লাইমেট লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা জলবায়ু সহনশীল বন পুনরুদ্ধার, বাঁশ চাষ, ঔষধি উদ্ভিদ এবং বসতবাড়ির বাগান উন্নয়নের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অংশগ্রহণকারীরা পর্যটনের জন্য ফ্লেমিঙ্গো নামে পরিচিত একটি কৃত্রিম হ্রদ ও রিসোর্ট এবং একটি অর্গানিক চা বাগানও দেখেন। থাই হাই নামের বিশ্বখ্যাত পর্যটন গ্রাম পরিদর্শনের মাধ্যমে ফিল্ড ট্যুর শেষ হয়।

রাবিপ্রবির সংশ্লিষ্টরা মনে করেন, 'পাহাড়ি অঞ্চলের বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই প্রকল্পের অভিজ্ঞতা বাংলাদেশে প্রয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং বন ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এই প্রকল্পটি আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।'

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950