হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ এপ্রিল

০৯ মার্চ ২০২৬, ১২:১৩ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ১২:১৬ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদের স্নাতক কোর্সে লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম আগামী ১ এপ্রিল শুরু হবে।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি কমিটি-২০২৬-এর সচিব অধ্যাপক ড.মো.  আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রুটিন অনুযায়ী ওই দিন থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে এবং ক্লাসের রুটিন সংশ্লিষ্ট ডিন অফিসে পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৪ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৫২ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করেন।

ভর্তি পরীক্ষার ফলাফল ও পরবর্তী মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নবীন শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬