শাবিপ্রবি বার্ষিক প্রতিবেদন: একের ভেতর তিন

১৮ জুন ২০১৯, ০৭:৩৩ PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় (২০১৪-১৫ শিক্ষাবর্ষ), ৪র্থ (২০১৫-১৬ শিক্ষাবর্ষ)ও ৫ম (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে প্রতিবেদনগুলোর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ২টি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে এবার এক সাথে ৩য়, ৪র্থ ও ৫ম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হলো। এক সাথে অনেকগুলো প্রতিবেদন প্রকাশকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের একটি বড় সাফল্য হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মোড়ক উন্মোচনকালে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দিক প্রতিফলিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের ভাবমূতি উজ্জ্বল হয়। এছাড়া প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পাশাপাশি বিরাজমান সমস্যা ও দূর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়।

তিনি আরো বলেন, বছর ভিত্তিক এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল রাখতে পারবো। ফলে সার্বিক দিকদিয়ে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে আগামী বছর থেকে প্রতিবেদন প্রকাশে আর কোন বিড়ম্বনা থাকবে না বলে মন্তব্য করেন উপাচার্য। তিনি বলেন, প্রতিবেদন প্রকাশে যে জট তৈরি হয়েছে তা তাড়াতাড়ি কেটে যাবে। আগামীতে প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, বিভাগীয় সাফল্য, সম্মেলন, সিম্পোজিয়াম-সেমিনার উল্লেখ থাকবে।

মোড়ক উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ও ওয়েব সাইটে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কিত সকল বিষয় আপডেট করার প্রতি পরামর্শ দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রতিবেদন সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এ.জেড.এম. মঞ্জুর রশিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, সিনিয়র অধ্যাপকবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ প্রমুখ।

কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ থেকে নতুন সময়সূচিতে খোলা থাকবে রাজধানীর শপিংমল
  • ২৩ অক্টোবর ২০২৬
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ৫০ জনকে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
সাজেকে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের নিন্দা ছা…
  • ২৩ অক্টোবর ২০২৬
কেন বারবার উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের মৃত্যুর গুজব ওঠে?
  • ২৩ অক্টোবর ২০২৬
টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬