হাবিপ্রবিতে দেখানো হলো পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির ব্যবহার

১৭ জুন ২০১৯, ০৭:৫১ PM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পল্লী উন্নয়ন একাডেমী উদ্যোগে “পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও বিস্তার এবং ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্প” এর আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফারুক হাসানের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো.শামীম আশরাফ ।

কর্মশালায় পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া এর সহকারী পরিচালক মো. আশরাফুল আলম এর সঞ্চালনায় প্রকল্পের মুল প্রবন্ধ উপাস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমীর কৃষি বিজ্ঞান বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল মামুন । তিনি কম পানি ব্যবহারের মাধ্যমে কিভাবে অধিক ফসল ফলানো যায় সে বিষয়ে একটি তথ্য চিত্র উপস্থাপন করেন।

এ সময় তিনি জানান, আধুনিক পানি সাশ্রয়ী প্রযুক্তির সম্প্রসারণ ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে বাস্তবায়নের নিমিত্তে কর্মশালায় কৃষক প্রতিনিধিদের প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়িত কর্মসূচী, প্রকল্পের অগ্রগতি এবং পরবর্তী প্রকল্পের কর্মপরিকল্পনা বিষয়ে একটি সুস্পষ্ট ধারনা প্রদান করা হয়। কর্মশালায় ৬ টি জেলার অন্তর্গত (দিনাজপুর, পঞ্জগড়, ঠাকুরগাও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম) প্রকল্পের নির্ধারিত সাইট থেকে সর্বমোট ৪০ জন প্রতিনিধি ছাড়াও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষকবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকল্পটি আগামী ডিসেম্বর’ ২০১৯ পর্যন্ত দেশের ৮টি বিভাগের ৪০টি জেলায় মোট ২০০টি সাইটে বাস্তবায়িত হবে। বর্তমানে প্রকল্পটি দেশের ৮টি বিভাগের ৩৯টি জেলায় মোট ১৬৫টি সাইটে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় সরকারী অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন কৃষিবিদ মোঃ মোজাহারুল হক, সহকারী পরিচালক (প্রোগ্রাম), পানি সাশ্রয়ী প্রকল্প, সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র, পল্লী উন্নয়ন একাডেমী (পউএ), বগুড়া।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬