ঈদের ছুটি শেষে কাল খুলবে বশেমুরবিপ্রবি

© টিডিসি ফটো

ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী রবিবার (১৬ জুন) থেকে খুলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। এদিকে ক্যাম্পাস খোলার আগেই শিক্ষক-শিক্ষার্থীরাসহ সকলের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম। তিনি বলেন, ‘ছুটি শেষে আগামীকাল রবিবার (১৬ জুন) থেকেই সকল বিভাগের ক্লাস-পরীক্ষাসহ অফিসের যাবতীয় কার্যক্রম শুরু হচ্ছে।’

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কাল থেকে খুললেও হলের বেশিরভাগ শিক্ষার্থী আসতে শুরু করেছেন আজ থেকেই।

এরআগে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিল।

শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলা
  • ০৬ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে জবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলি…
  • ০৬ আগস্ট ২০২৬