পথশিশুদের মাঝে ‘সিআরসির’ ঈদবস্ত্র বিতরণ

পথশিশুদের মাঝে ঈদবস্ত্র করেন সংগঠনটির নেতৃবৃন্দ

পথশিশুদের মাঝে ঈদবস্ত্র করেন সংগঠনটির নেতৃবৃন্দ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা-কাপড় ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় সংগঠনটির বশেমুরবিপ্রবি শাখার সেচ্ছাসেবীরা ৭০ জন ছিন্নমূল শিশুদের মাঝে এই নতুন পোশাক বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন ‘সিআরসি’ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সাকিব আহমেদ এবং বশেমুরবিপ্রবি শাখার সভাপতি শিকদার মাহাবুব, সাধারণ সম্পাদক সোহানা জামান, সাংগঠনিক সম্পাদক হানা দাড়িয়াসহ সাধারণ সদস্য রিদম, কাজী সুরাইয়া প্রমুখ।

সিআরসি বশেমুরবিপ্রবি শাখার সভাপতি সিকদার মাহাবুব জানায়, ‘আত্মার দায়বদ্ধতা থেকেই এ পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন। এর থেকে আনন্দের কাজ আছে বলে আমার মনে হয় না। আমাদের সকলের পথশিশুদের পাশে দাঁড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করেন সিকদার।

সংগঠনটির সাধারণ সম্পাদক সোহানা জামান বলেন, ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমরা ওদের মাঝে ঈদ পোশাক বিতরণ করেছি।

উল্লেখ্য, ছিন্নমূল শিশুদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০১৬ সালের প্রথম দিক থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে সিআরসি। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দ পথশিশুদের মাঝে ছড়িয়ে দিতে তাদের এই কার্যক্রম।

শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলা
  • ০৬ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে জবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলি…
  • ০৬ আগস্ট ২০২৬