১৭ দিনের অবকাশে যাচ্ছে যবিপ্রবি

২৫ মে ২০১৯, ০৮:৪৭ PM

পবিত্র লাইলাতুল কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ১৭ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শনিবার থেকে আগামী ১১ জুন মঙ্গলবার পর্যন্ত ছুটিতে থাকবে ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ছুটি বিষয়ক এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি এবং ২৫  মে থেকে ১১জুন পর্যন্ত ‘গ্রীষ্মকালীন অবকাশ’ ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধের ঘোষণা জানানো হয়।

ইতিমধ্যে দীর্ঘ ১৭ দিনের ছুটি কাটাতে শিক্ষার্থীরা বাড়িতে ফিরতে শুরু করায় ক্যাম্পাস ও হলগুলো প্রায় খালি হয়ে পড়েছে।

উল্লেখ্য, আগামী ১২ জুন, বুধবার থেকে পূর্বের ন্যায় ক্লাস, পরীক্ষা ও অফিস সমূহ চলতে শুরু করবে।

মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলা
  • ০৬ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে জবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলি…
  • ০৬ আগস্ট ২০২৬
ধর্মীয় অনুশাসন মেনে ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশের
  • ০৬ আগস্ট ২০২৬