যবিপ্রবিতে চৌগাছা স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল

২২ মে ২০১৯, ১০:০১ PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চৌগাছা স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়াতে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাসরীন, অনুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক শোভন লাল সরকার।

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চৌগাছা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. নাজমুস সাকিব, সহ-সভাপতি সুজন সোহাগ, মো. ইমরান হোসেন, অশোক কুমার, মো. রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক কে এম শামীম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান শিহাব, দপ্তর সম্পাদক তারেক হাসান, অর্থ সম্পাদক মো. আবির হোসেন, ঢাকাস্থ চৌগাছা ছাত্রকল্যাণ সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এজাজ আহমেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সবার প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিল পরিণত হয় যবিপ্রবির চৌগাছা পরিবারের মিলনমেলায়।

ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, যবিপ্রবি পরিবার, দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলা
  • ০৬ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে জবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলি…
  • ০৬ আগস্ট ২০২৬