যবিপ্রবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২৭ নভেম্বর ২০২৫, ০১:৩৫ AM
যবিপ্রবি

যবিপ্রবি © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানদার ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যবিপ্রবি প্রশাসন। এতে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য জানান। 

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডীনস কমিটির আহবায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলী, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও প্রক্টর। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গতকাল (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবটতলা বাজারের দোকানদার কর্তৃক এক নারী শিক্ষার্থী ইভটিজিংয়ের ঘটনায় প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের আক্রমণের শিকার হন শিক্ষার্থীরা। এরপর উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পালটা ধাওয়া চলে। পরবর্তীতে রাত ৯টার পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬