গাজীপুর বানিজ্য মেলায় ডুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২

২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬ AM
আহত দুই শিক্ষার্থী

আহত দুই শিক্ষার্থী © সংগৃহীত

গাজীপুরের শিমুলতলীতে চলমান বানিজ্য মেলায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত হন এবং তিনজনকে মেলা কর্তৃপক্ষ আটক করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার এক চায়ের দোকানে অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করলে মেলা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কয়েকজন লোক ডুয়েটের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়। পরে তিনজন শিক্ষার্থীকে মেলার ভেতরে আটকে রাখা হয়। আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে মেলার কিছু দুর্বৃত্ত বাঁশ ও লাঠি নিয়ে ডুয়েট শিক্ষার্থীদের ওপর আবারো হামলা চালায়।

শিক্ষার্থীরা দাবি করেন, দুর্বৃত্তরা তাদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে দুই শিক্ষার্থীর দাঁত ও মুখে মারাত্মক আঘাত করে এবং দুইজনকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। ঘটনার পর ডুয়েট থেকে আরও শিক্ষার্থীরা গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয়রা তাদের গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

ট্যাগ: ডুয়েট
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬