শাবিপ্রবির নারীদের হলে ছাত্রীসংস্থার প্রাথমিক রোগ নির্ণয়যন্ত্র বিতরণ

১৮ নভেম্বর ২০২৫, ১০:৩১ PM
রোগ নির্ণয় যন্ত্র বিতরণ

রোগ নির্ণয় যন্ত্র বিতরণ © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামিক ছাত্রী সংস্থার উদ্যোগে নারী শিক্ষার্থীদের আবাসিক হল ও সাব হলে প্রাথমিক রোগ নির্ণয় যন্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে নারী শিক্ষার্থীদের ফাতেমা তুজ জাহরা হল, সিরাজুন্নেসা চৌধুরী হল ও আয়েশা সিদ্দিকা হল প্রভোস্টের কাছে রোগ নির্ণয় যন্ত্র হস্তান্তর করেন ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী আমিনা বেগম ও সেক্রেটারি সুমাইয়া নাবা।

আরও পড়ুন: পে স্কেলের দাবিতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রণকৌশল কর্মচারীদের

রোগ নির্ণয় যন্ত্রের মধ্যে প্রতিটিতে রয়েছে ৭টি হট ওয়াটার ব্যাগ, ৩টি থার্মোমিটার, ১টি প্রেশার মাপার মেশিন। এ ছাড়াও সাব হলগুলোর মধ্যে সামাদ-১, সামাদ-২ ও আমীর কমপ্লেক্স,  প্রতিটিতে ২টি হট ওয়াটার ব্যাগ, ২টি থার্মোমিটার, ১টি প্রেশার মাপার মেশিন দেওয়া হয়।

এ বিষয়ে সভানেত্রী আমিনা বেগম বলেন, ‘নারী শিক্ষার্থীদের জন্য হলগুলোতে জরুরি স্বাস্থ্যসামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায়, ছাত্রীদের স্বনির্ভরভাবে তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণে সহায়তা করতেই আমরা রোগ নির্ণয় যন্ত্র উপহার হিসেবে দিয়েছি। ছাত্রীদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হলগুলোতে জরুরি স্বাস্থ্যসামগ্রীর ঘাটতি পূরণ করাই আমাদের মূল উদ্দেশ্য।’

 এ সময় শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রী সংস্থার ধারাবাহিক কার্যক্রম অব্যাহতর রাখার প্রত্যয় ব্যক্ত করেন হল প্রভোস্টরাও। 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬