মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের দোয়া ও ইফতার

১৫ মে ২০১৯, ০১:০৯ AM

© টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের পেশাজীবি সংগঠণ মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার বাদ মাগরিব দিনাজপুরের জেলরোড সংলগ্ন ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্ট এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. ফজলুল হকসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. ফজলুল হক।

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬