টানা ১৮১ দিন বিশ্ববিদ্যালয় থেকে ‘পালিয়ে’ ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট, বরখাস্ত হলেন স্থায়ীভাবে

০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ PM
জিয়াউর রহমান ভুঁইয়া

জিয়াউর রহমান ভুঁইয়া © টিডিসি সম্পাদিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী পরিচালক জিয়াউর রহমান ভুঁইয়া। টানা ১৮১ দিন বিশ্ববিদ্যালয় থেকে ‘পালিয়ে’ ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে পোস্ট দিতেন নিয়মিত। অবশেষে এই কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৬ মে থেকে টানা বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এবং গত বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করায় চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার (৩ নভেম্বর) নোবিপ্রবির রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. তামজীদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ কথা বলা হয়। সেখানে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ছুটি ছাড়া বিনা অনুমতিতে বিদেশ গমনের অভিযোগ আনা হয়েছে।

নোটিশে বলা হয়, অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশে গমন করেন যা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল ) বিধিমালা ২০১৮ এর ধারা ২(চ) অনুযায়ী ‘পলায়ন’। এছাড়া একজন সরকারি চাকরিজীবী হয়েও রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ,২০০১ এর ধারা ৪৭(৫) এর স্পষ্ট লঙ্ঘন। 

এছাড়া নোটিশে আরও বলা হয়, গত ২৮ মে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলে সেটির জবাব যথাযথ হয়নি। পরবর্তীতে তদন্ত কমিটি আপনাকে পুনরায় ৭ জুলাই ২ আইনজীবীর মতামত এবং ৩১ জুলাই প্রেরিত নোটিশের জবাব না দেওয়ায় গত ১৩ সেপ্টেম্বর নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৬৭তম সভার আলোচ্য সূচি-১৮ এর সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ৪৭(৮) ধারা অনুযায়ী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল ) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও (গ) অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী পরিচালক (সামরিক বরখাস্ত) পদ থেকে চূড়ান্ত বা স্থায়ীভাবে বরখাস্ত করা হলো। 

বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো লেনদেন থাকলে সেটি বিশ্ববিদ্যালয় আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে নোটিশে বলা হয়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950