ইসকন নিষিদ্ধের দাবিতে জাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

২৫ অক্টোবর ২০২৫, ১২:১৮ AM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

গাজীপুরে টঙ্গী বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে গুম ও নির্যাতনের ঘটনায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘নারায়ে তাকবির- আল্লাহ আকবর’, ‘অ্যাকশন, অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন', `হিন্দুত্ববাদি ইসকনের এ বাংলায় ঠাঁই নায়', `আবু সাঈদের বাংলায়-ইসকনের ঠাঁই নাই', `তিতুমীরের বাংলায়-ইসকনের ঠাঁই নাই', `শাহজালালের বাংলায়-ইসকনের ঠাঁই নাই', `ইসকন জঙ্গি-স্বৈরাচারের সঙ্গী', `ইসকন হটাও-বাঁচাও দেশ', `অপহরণ ধর্ষণ-ইস্কন ইস্কন' ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মিছিল শেষে শিক্ষার্থীরা জানান, ইসকনের হাতে শিশু নির্যাতন, ধর্ষণ ও ভূমি দখলের ঘটনা বেড়েই চলেছে। মুসলিম মেয়েদের টার্গেট করা হচ্ছে, আর পুলিশ এসবকে ‘প্রেমের কাহিনি’ বলে আড়াল করছে। সম্প্রতি বুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী শীশান্ত রয় এক মুসলিম নারী শিক্ষার্থীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করেছে। আমরা সারাদেশে রাষ্ট্রীয়ভাবে সংগঠনটি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি।

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগে সিলেবাসে আসছে বড় পরিবর্তন, পরীক্ষা তিন ধা…
  • ০৮ নভেম্বর ২০২৬
অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950