চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় রোবটিক্সই হাতিয়ার: পলক

০৬ মে ২০১৯, ০৫:২০ PM
উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েট উপাচার্য ও পলক

উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েট উপাচার্য ও পলক © টিডিসি ফটো

জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদেরকে এখন শ্রমনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে মেধানির্ভর অর্থনীতির দিকে মনোনিবেশ করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের ধাক্কা সামলাতে হলে আমাদেরকে এখনই উচ্চতর প্রযুক্তির দিকে নজর দিতে হবে। রোবটিক্স চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় হতে পারে গুরুত্বপূর্ণ হাতিয়ার।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রোবটিক্স ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘বুয়েট রোবটিক্স সেন্টার’ প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এ ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই ল্যাবটি বুয়েটের শিক্ষার্থী-শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় ও বাইরের গবেষকদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের এক ছেলে এখন গুগলের ডাইরেক্টর। শুধু গুগল নয়, ইনটেল, ফেসবুক, গুগল সব জায়গায় আমাদের ছেলেরা ভালো করছে। সরকারের অন্যতম লক্ষ্য হলো আমাদের মেধাবীদেরকে দেশেই ধরে রাখা। এই মেধাবীদের কাজে লাগাতে পারলে প্রযুক্তির জন্য বিদেশের দিকে চেয়ে থাকতে হবে না।

তিনি আরো বলেন, আমাদের সহযোগিতার হাত বুয়েটের জন্য সবসময় বাড়ানো থাকবে। দেশের প্রযুক্তি ও প্রকৌশল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বুয়েট। বুয়েটের হাত ধরেই দেশের অন্য সকল প্রযুক্তি প্রতিষ্ঠান এগিয়ে যাবে।

বুয়েট উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, এই ল্যাব কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্ট-এর জন্য নয়। সকল বিভাগের শিক্ষার্থী-শিক্ষক এই ল্যাবে গবেষণা করতে পারবেন। তিনি বুয়েটে এমন একটি আধুনিক ল্যাব স্থাপনের জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা …
  • ০৬ আগস্ট ২০২৬
নাটকের অবসান ঘটালেন দিওমান্দে
  • ০৬ আগস্ট ২০২৬
দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সব হাসপাতালে: হাইকোর্ট
  • ০৬ আগস্ট ২০২৬