শাবিপ্রবি

আন্দোলনের মুখে র‍্যাগিংয়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল

১১ অক্টোবর ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৫:৪২ PM
ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের মানববন্ধন

ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‍্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা টানা আন্দোলন ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণায় এ সিদ্ধান্ত নিয়েছে  প্রশাসন।

শনিবার (১১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভাগের প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় ও সংশ্লিষ্ট সুপারিশের ভিত্তিতে গৃহীত বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হলো। যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।’

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ২৩৭তম সিন্ডিকেট সভায় অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, এক বছর আগে বিষয়টি মীমাংসা করার পরেও প্রশাসন জোর খাটিয়ে বহিষ্কার করেছেন।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬