যবিপ্রবিতে ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১০ অক্টোবর ২০২৫, ১০:২৯ PM
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ

প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশ কারাতে সংস্থার (বিকেও) সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ষষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫’। অনুষ্ঠানে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, জাপান ও বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগের কারাতে খেলোয়াড়রা অংশ নেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে দিনব্যাপী ইভেন্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। 

দিনব্যাপী আয়োজনে দেশি-বিদেশি প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

বাংলাদেশ কারাতে সংস্থা যশোর জেলার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্যারাতে সংস্থাকে, যারা আজকের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি মনে করি এই আয়োজন শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, এটি হবে আমাদের ঐক্যবদ্ধের প্রতীক, পারস্পরিক সম্পর্কের প্রতিক এবং বন্ধুত্বের বন্ধন।’

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. শাহেদুর রহমান, বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, জাপান ও নেপালের কোচ, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬