যবিপ্রবির ৩০ জনের বেশি শিক্ষার্থী চলতি বছর উচ্চশিক্ষা নিতে বিদেশ যাচ্ছেন

০৩ আগস্ট ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:০৩ PM
উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয়

উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয় © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে চলতি বছর ৩০ জনের শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের এক জরিপে এ তথ্য পাওয়া যায়।

বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া এ শিক্ষার্থীদের নিয়ে রবিবার (৩ আগস্ট) বেলা ৩টায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে ‘রোড টু হায়ার স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনারের  আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। 

এ সময় অন্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করা, উচ্চশিক্ষাসংক্রান্ত তথ্য আদান-প্রদানসহ, উচ্চশিক্ষাবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন যবিপ্রবি থেকে স্কলারশিপ পাওয়া এই শিক্ষার্থীরা। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উচ্চশিক্ষায় গমন এবং উচ্চতর জ্ঞান অর্জন আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করবে। তোমরা বিশ্ব দরবারে আমাদের যবিপ্রবিকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আমি মনে করি। উচ্চশিক্ষা অর্জন করে তোমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে এবং এই দেশ ও মাটির জন্য কাজ করবে।’

সেমিনার শেষে বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয়।

আরও পড়ুন: শাহবাগ-শহীদ মিনারে সমাবেশ, বাসস্ট্যান্ড যেন ঢাকা বিশ্ববিদ্যালয়

অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান এবং অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক ক্লাব, যাস্ট রিসার্চ সোসাইটি।

মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ না দেওয়ায় বিদ্যুৎ বন্ধের নাটক সাজ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম নিয়ে দুই দিনব্যাপী…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এমআরএতে ৭ পদে চাকরি, আবেদন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9