যবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না বরখাস্ত শিক্ষক-কর্মকর্তারা

২৬ মে ২০২৫, ১০:৩৭ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৮:১৯ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা অনিয়ম দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতি জরুরি প্রয়োজনে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চায় তাহলে লাগবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি। যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। 

আজ সোমবার (২৬ মে) যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, অনেক বরখাস্তকৃত শিক্ষক-কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধে চলাফেরা, মিটিং ও সেমিনার করে বেড়াচ্ছেন যেটি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী গুরুতর অপরাধ। বরখাস্তকৃত কেউ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ বা অবস্থান করতে পারবে না।

আরও পড়ুন: নোবিপ্রবিতে আ.লীগ আমলে চাকরিচ্যুত ৭ শিক্ষক-কর্মকর্তা ফিরলেন স্বপদে

তবে জরুরি  প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ  বা অবস্থান করতে চাইলে রেজিস্ট্রার বরাবর যথোপযুক্ত কারণ দর্শানোপূর্বক লিখিত আবেদন করতে হবে। রেজিস্ট্রার অনুমতি দিলে সেই কারণের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আবেদনকারী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, শুক্রবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) জাস্ট রোবো সোসাইটি কর্তৃক অনুষ্ঠিত রোবো টেক অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন অনিয়ম ও দুর্নীতির দায়ে সাময়িকভাবে বরখাস্তকৃত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব। এ ছাড়াও তিনি বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬