রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

০২ আগস্ট ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১০:৫৯ PM
রুয়েটের নবীন শিক্ষার্থীদের হাতে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড তুলে দিচ্ছেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার

রুয়েটের নবীন শিক্ষার্থীদের হাতে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড তুলে দিচ্ছেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার © টিডিসি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪ সিরিজের নবীন শিক্ষার্থীদের মধ্যে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড বিতরণ করা হয়েছে। এই কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিতে থাকা প্রায় ৪০ হাজার বই ব্যবহার করতে পারবেন।

শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১০টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে এ কার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলম।

প্রসঙ্গত, রুয়েটের ১৪ টি বিভাগে ২০২৪ সিরিজের এক হাজার ২৩৫ জন নবীন শিক্ষার্থীদের এ কার্ড প্রদান করা হচ্ছে। এই কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিতে থাকা প্রায় ৪০ হাজার বই ব্যবহার করতে পারবেন, যা তাদের উচ্চতর শিক্ষা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিরোপা জয়ের আনন্দের মাঝেই জ্ঞান হারালেন আর্জেন্টিনার তারকা …
  • ২২ নভেম্বর ২০২৬
বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক…
  • ২২ নভেম্বর ২০২৬
টেকনাফে শতাধিক আইইডি বোমা-গোলাবারুদ উদ্ধার
  • ২২ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ
  • ২২ নভেম্বর ২০২৬
শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬