রুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

১০ মে ২০২৫, ০৭:২৪ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:১৪ PM
ওরিয়েন্টশ অনুষ্ঠান

ওরিয়েন্টশ অনুষ্ঠান © টিডিসি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে (২০২৪ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১০ মে) রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলে। 

আজ প্রথমে সকাল সাড়ে আটটায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায়  তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন হয়। এ ছাড়া বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন।

প্রতিটি অনুষদভূক্ত বিভাগগুলোর ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন বিভিন্ন বিভাগের প্রধানরা।

আরও পড়ুন: ঢাকা আলিয়ায় ৩০ বছর ধরে ৪৪ পদে নেই শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান

অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, সব পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার জানান, আগামী সোমবার (১২ মে) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। রুয়েট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী প্রথম ২ (দুই) সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।

ট্যাগ: রুয়েট
১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081