যবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু আগামীকাল

০২ আগস্ট ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১২:১২ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামীকাল (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তি কার্যক্রম । এ বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষদভুক্ত ইউনিটে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। বুধবার (৩০ জুলাই) রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (৩ আগস্ট) থেকে বৃহস্পতিবার (৭ আগস্ট) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রকৌশল ও প্রযুক্তি  অনুষদ,  ফলিত বিজ্ঞান  ও প্রযুক্তি অনুষদ, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং  ব্যবসায় শিক্ষা অনুষদ সহ মোট সাতটি অনুষধের  ভর্তি কার্যক্রম চলবে।

নতুন শিক্ষার্থীদের মোট ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে বারো হাজার আটশত টাকা। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাবদ, লাইব্রেরি ও সাংস্কৃতিক ফি, ক্লাব এবং সোশ্যাল অ্যাক্টিভিটিজ, চিকিৎসা ফি, খেলাধুলা ফি, উন্নয়ন ফি, নিরাপত্তা ফি, বিদ্যুৎ ফি, ধর্মীয় চাঁদা, পরিচ্ছন্নতা ফি , পরিবহণ ফি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ ফি, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সেবা, স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট, জরুরি সহায়তা ফান্ড, ছাত্র কল্যাণ ফি ও রাজস্ব খাত যা অফিস চলাকালীন সময়ে ব্যাংকে সরাসরি অথবা অনলাইনে পেমেন্ট করা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির জন্য  গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, অনলাইনে পূরণ করা ভর্তি ফরমের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সু…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
টেলিটকে ২ পদে চাকরি, আবেদন করা যাবে ১ অক্টোবর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়া…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9