যবিপ্রবিতে রোবো টেক অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

২৩ মে ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৮:৩৮ AM
রোবো টেক অলিম্পিয়াড

রোবো টেক অলিম্পিয়াড © টিডিসি ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৫ম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫ এর খুলনা বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের এ আয়োজনটি বিভাগীয় পর্যায়ে আয়োজন করে যবিপ্রবির রোবো সোসাইটি।

শুক্রবার (২৩ মে‌) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে (টিএসসি) অলিম্পিয়াডের এ বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৭ টি দল রেজিস্ট্রেশন করে। প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জন্য এতে ছিল একাধিক চমকপ্রদ ইভেন্ট। যার মধ্যে উল্লেখযোগ্য প্রজেক্ট শোকেসিং, লাইন ফলোয়ার রোবট, সকার বট, ড্রোন রেসিং এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রতিযোগিতা। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং রোবো টেক ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আহসানুল সরকার আকিব।

প্রতিযোগিতায় প্রজেক্ট শোকেসিং থেকে দুইটি দল, লাইন ফলোয়ার রোবট থেকে দুইটি দল, সকার বট থেকে তিনটি দল, ড্রোন রেসিং থেকে একটি দল এবং উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা থেকে একটি দল পরবর্তী জাতীয় পর্যায়ের জন্য খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়। জাতীয় পর্ব আগামী ২১ জুন ঢাকায় উত্তরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা শেষে এ এস এম আহসানুল সরকার আকিব বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এটা আমাদের প্রথম কাজ। অনুষ্ঠানটি নিয়ে প্রথমে দ্বিধায় থাকলেও আমি যবিপ্রবি রোবো সোসাইটিকে জানাই, ছোট পরিসরে হলেও এটি আমরা করতে চাই, সব রকম সহযোগিতা আমি দিব। পরবর্তীতে স্কুল-কলেজসহ সকল পর্যায়ের প্রতিযোগীদের অংশগ্রহণে সফলভাবে আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াডের আয়োজন করতে পেরে ভালো লাগছে এবং পরবর্তী বছরে আরো বড় পরিসরে আমরা আয়োজন করব। আজকে যারা নির্বাচিত হতে পারেননি, পরবর্তী বছরে ভালো কিছু করবেন আশা করি। শিক্ষার্থীদের উদ্ভাবন চেষ্টাকে আমার পক্ষ থেকে শুভকামনা জানাই। 

আরও পড়ুন: ঢাকা বোট ক্লাবে চাকরি, আবেদন এইচএসসি পাসেই

উল্লেখ্য, আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৫ বাংলাদেশের অন্যতম বৃহৎ রোবোটিক্স প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে রোবো টেক ভ্যালি ও উত্তরা বিশ্ববিদ্যালয়। কারিগরি সহায়তা প্রদান করছে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার। আন্তর্জাতিক পর্যায়ে এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9