জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবিতে রেইজ ফর জাস্টিস ম্যারাথন অনুষ্ঠিত

০১ আগস্ট ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘রেইজ ফর জাস্টিস ম্যারাথন’

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘রেইজ ফর জাস্টিস ম্যারাথন’ © টিডিসি

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘রেইজ ফর জাস্টিস ম্যারাথন’। বিশ্ববিদ্যালয়ের  সামাজিক সচেতনতা-বিষয়ক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর উদ্যোগে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
 
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ প্রতীকী ম্যারাথনের যাত্রা শুরু হয়।
  
এ ম্যারাথন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মোট তিনটি ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটারের দৌড়। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য ছিল পৃথক রেজিস্ট্রেশন ফি।
 
ম্যারাথনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন। এ ছাড়া সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড ইন্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.  আলামিন, জিইবি বিভাগের ড. আবুল কালাম আজাদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়াসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ঢাবির দুই ছাত্রীর ছবি দিয়ে ইন্ডিয়া টুডের অপপ্রচার, অভিযোগ—অনুমতি ছাড়া ছবি তুলেছেন ভারতীয় সাংবাদিক

সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, ‘নতুন বাংলাদেশর গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহীদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরেছে।’

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘জুলাইয়ের শহীদরা ছিলেন ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাহসী মানুষ, যারা এই জাতিকে নতুন পথ দেখিয়েছেন। তাদের স্মরণে এ রেইজ ফর জাস্টিস ম্যারাথনের আয়োজন নিঃসন্দেহে একটি সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ উদ্যোগ। শিক্ষার্থীদের এমন মানবিক ও সামাজিকভাবে সচেতন কর্মসূচিতে অংশগ্রহণ আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।’

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬