জাবিপ্রবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৯ মে ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০২:০৭ PM
গবেষণা সেমিনার অনুষ্ঠিত

গবেষণা সেমিনার অনুষ্ঠিত © টিডিসি ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) রিসার্চ সেলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে সারাদিন ব্যাপী থিসিস পেপার এবং সাইন্টিফিক আর্টিকেলের ওপর গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাসান।

রিসার্চ সেলের সহকারী পরিচালক মো. আমিমুল আহসান সঞ্চালনায় ‘কীভাবে ফলপ্রসূ থিসিস এবং রিসার্চ আর্টিকেল লিখতে হয়’ তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন। এ ছাড়াও আমাদের রিসার্চ কীভাবে সমাজের উপর প্রভাব ফেলতে পারে ও দেশের এবং বিশ্বের কী কী উপকারে আসে সে বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬
ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬