ইউজিসির আশ্বাসের পরও দাবি আদায়ে অনড় ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৯ মে ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৭:৫০ PM
ইউজিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি

ইউজিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে তোলা হবে বলে আশ্বাস দিয়েছে ইউজিসি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, মন্ত্রীসভায় নীতিগত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

আজ সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী ফখরুল হাসান ফয়সাল জানান, ‘শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে ডেকে নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ কথা বলেছেন। তিনি বলেছেন, বিষয়টি শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করেছেন এবং এটি পরবর্তী মন্ত্রীসভা বৈঠকে উত্থাপন করা হবে বলে আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, কেবল আশ্বাস নয়, বাস্তবে পদক্ষেপ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ‘আমি চিঠি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছি। উই আর হোপ ফর দ্য বেস্ট।’

শিক্ষার্থীদের দাবি, গত ৫ আগস্ট সরকার কর্তৃক প্রকাশিত গ্যাজেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ার পর থেকেই তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা জানান, নাম পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর স্বাক্ষরসহ একটি আবেদনপত্র ইউজিসি ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তবে প্রশাসনের আশ্বাসের পরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচিতে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন: সাত কলেজের প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন সন্ধ্যায়

শিক্ষার্থীরা আরও জানান, তারা বিশ্ববিদ্যালয়টির জন্য চারটি নাম প্রস্তাব করেছেন। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এর মধ্যে থেকে যেকোনো একটি নাম নির্ধারণ করার দাবি তাদের। যদিও, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখনো ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামই দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, গাজীপুর জেলার কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নামটি পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে গত ১৩ ফেব্রুয়ারি সরকার একটি গেজেট প্রকাশ করে। এতে ‘বাংলাদেশ’ শব্দটি বাদ দিয়ে ‘গাজীপুর’ যুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ও শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।

গেজেট প্রকাশের পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের একাধিক ব্যাচ ৬ মাস থেকে দেড় বছর পর্যন্ত সেশনজটে পড়ার আশঙ্কায় রয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9