নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে চুয়েট শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির সুযোগ

২৫ মার্চ ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪১ PM
চুয়েট

চুয়েট © লোগো

আবারও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। এবারে আবেদন চলবে আগামী বৃহস্পতিবার (২৭ মার্চ) পর্যন্ত।

চুয়েট ও এগডার বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশনে পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তির জন্য আবেদনে আহ্বান করা হয়। গত ৫ মার্চ চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ২টি বিজ্ঞপ্তিতে সম্ভাব্য চলতি বছরের আগস্ট থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত ২ বছর মেয়াদি মাস্টার্স ইন রিনিউবেল এনার্জি প্রোগ্রাম এবং চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ মাস মেয়াদি গবেষণা বা কোর্স ওয়ার্কের জন্য এ আহ্বান করা হয়।

জানা যায়, দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে শিক্ষাবৃত্তির জন্য বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা জুন ২০২৫ এর মধ্যে স্নাতক তত্ত্বীয় কোর্স এবং জুলাই ২০২৫ এর মধ্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করবেন তারাও আবেদন করতে পারবেন।

এছাড়া নরওয়ে তে এক সেমিস্টার অধ্যয়নের নিমিত্তে (সম্ভাব্য সময়: আগষ্ট-ডিসেম্বর, ২০২৫) চুয়েট এর যন্ত্রকৌশল বিভাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজিতে অধ্যয়নরত পিএইচডি বা মাস্টার্স কোর্সের শিক্ষার্থীরা ০৫ মাসের গবেষণা বা কোর্স ওয়ার্কের জন্য এ আবেদন করতে পারবেন।

আগামী ২৭ মার্চের মধ্যে উক্ত প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, যন্ত্রকৌশল বিভাগ, ই-মেইল a.sayem@cuet.ac.bd এবং অধ্যাপক ড. সৌমেন রুদ্র , ই-মেইল souman.rudra@uia.no বরাবর প্রেরণের জন্য বলা হয়। আবেদন পত্রে এর বিষয় থিসিস/কোর্স ওয়ার্ক-নাম-বিভাগ/প্রতিষ্ঠান এই ফরম্যাটে একটি সিঙ্গেল পিডিএফ ফাইলে জমা দিতে বলা হয়েছে।

এ শিক্ষাবৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে পড়ার পাশাপাশি প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় নির্বাহে ১৩৭৯০ নরওয়েজিনার ক্রোনার প্রাপ্ত হবেন।

উক্ত প্রকল্পের পরিচালক ড.আবু সাদাত মোহাম্মদ সায়েম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, অত্যন্ত সম্মানজনক এই প্রকল্পের আওতায় ৫ম বারের জন্য ৮ জন ছাত্রছাত্রী নির্বাচিত করা হবে। পূর্বে প্রকল্পের মাধ্যমে ডিগ্রি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সফলতা দৃশ্যমান হচ্ছে। ইতোমধ্যেই দুজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছেন এবং একজন নরওয়েতে বহুমাত্রিক কোম্পানিতে, আরেকজন ইতালিতে একটি প্রখ্যাত কোম্পানিতে কর্মরত। এছাড়া এই প্রকল্পের আওতায় নরওয়ের দুজন শিক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন পড়তে, দুজন শিক্ষক শিক্ষাদানের উদ্দেশ্যে আসবেন।

তিনি আরও জানান, এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রকল্পের আওতায় মাস্টার্স সম্পন্নকৃতরা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তির ক্ষেত্রে ভালো সাড়া পাচ্ছেন। বেশ কয়েকজন গ্র্যাজুয়েট পিএইচডি প্রোগ্রামে যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে। তাই ২৭ তারিখের মধ্যে আগ্রহীদের উচিত আবেদন সম্পন্ন করা।

ট্যাগ: চুয়েট
হামের জরুরি টিকার আওতায় এসেছে লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ শিশু
  • ১০ মে ২০২৬
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা, জামিন চাইতে এসে …
  • ১০ মে ২০২৬
তিন মেডিকেলের তথ্য ‘সমন্বয়’, এক দিনেই ৩৫২ থেকে হামে মৃত্যুর…
  • ১০ মে ২০২৬
সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী 
  • ১০ মে ২০২৬
মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১০ মে ২০২৬
দোকানে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সড়ক অবরোধ
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9