জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগে স্পেশালাইজড ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে এক বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে (প্রফেশনাল) ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। স্প্রিং ২০২৭ (জানুয়ারি-জুন) শিক্ষাবর্ষে মাস্টার্স ইন সাইকোলজি (প্রফেশনাল), স্পেশালাইজড ইন ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি প্রোগ্রামের পঞ্চম ব্যাচে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায়।

আবেদনের যোগ্যতা
মনোবিজ্ঞান, এমবিবিএস, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার অথবা এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট ডিগ্রিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি অথবা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি
ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩০ নভেম্বর, সোমবার। বিভাগের নোটিশ বোর্ড, বিভাগীয় ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

ভর্তির কার্যক্রম চলবে ৪ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর প্রোগ্রামটির ক্লাস শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।

আবেদনপত্র সংগ্রহ ও জমা
আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন মনোবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। শুক্রবারসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সরাসরি আবেদনপত্র সংগ্রহ করে জমা দেওয়ার ক্ষেত্রে আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট অথবা মনোবিজ্ঞান বিভাগের ওয়েবপোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। অনলাইনে ডাউনলোড করা ফরমের ক্ষেত্রে আবেদন ফি ১ হাজার ৫৫০ টাকা। এ ফি ০১৭৩৪-৪৮০৪৪৭ নম্বরে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বিকাশ লেনদেনের ট্রানজেকশন নম্বর উল্লেখ করতে হবে।

পূরণ করা আবেদনপত্রের অনুলিপি প্রয়োজনীয় তথ্যসহ কুরিয়ার বা ডাকযোগে বিভাগের ঠিকানায় পাঠানো যাবে। এ ছাড়া আবেদনপত্র স্ক্যান করে ই-মেইলে [email protected] ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬০৯৭২৮২৯৬-এ পাঠানো যাবে।

যোগাযোগ
আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ, বিজ্ঞান ভবন পশ্চিম (দ্বিতীয় তলা), ঢাকা-১১০০ ঠিকানায়। এ বিষয়ে সংশ্লিষ্ট অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৯৮৫-১১৩৬৪৯, ০১৭২৬-০২৮১১২ ও ০১৭১৮-৬৪৫৮৪১। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নম্বর: ০১৬০৯৭২৮২৯৬ ও ০১৭২২-৩২৫১৪৫।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬